ABN BANGLA TV
১০ আগস্ট ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)-এ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)-এ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

 

পিরোজপুর জেলা প্রতিনিধি:

 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সামাজিক উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই অডিটোরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিসুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. কামাল হোসেন, পিবিপ্রবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অস্থায়ী ছাত্র হলের প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা প্রমুখ।

নবীনদের স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে পরিসংখ্যান বিভাগেরআসিফ আকতার, সাইকোলজি বিভাগের নুসরাত জাহান রূপা এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সামিউল হায়দার ও সিএসই বিভাগের শেখ সাঈদ আনোয়ার বক্তব্য রাখেন।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পরিচয়পর্ব সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০