ABN BANGLA TV
৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পাহাড়ের ঐতিহ্য আর বীরত্বের লড়াই: সুয়ালকে শুরু হলো ঘিলা খেলা উৎসব”।

পাহাড়ের ঐতিহ্য আর বীরত্বের লড়াই: সুয়ালকে শুরু হলো ঘিলা খেলা উৎসব।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

পাহাড়ের বাঁকে বাঁকে এখন পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে উৎসবের সুর। আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া যুব উন্নয়ন সমাজের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার সুয়ালক আমতলী তঞ্চঙ্গ্যা পাড়ায় বসেছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ঐতিহ্য ‘ঘিলা খেলা’র আসর। বন থেকে সংগৃহীত বড় আকৃতির লতা বা বীজের ঘিলা দিয়ে নিপুণ নিশানায় লক্ষ্যভেদ করার এই লড়াই মূলত বীরত্ব ও ধৈর্যের এক পরীক্ষা।

এ সময় আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া যুব উন্নয়ন সমাজের সহ সাধারণ সম্পাদক: রিতন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ও আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া যুব উন্নয়ন সমাজের মোতায়েন বাবু বাদি কুমার তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি কর্মকর্তা বাবু বিভীষণ তঞ্চঙ্গ্যা, বিষক্ষ কুমার তঞ্চঙ্গ্যা, কান্দরা তঞ্চঙ্গ্যা, এবং সভায় সভাপতিত্ব করেন, আমতলী তঞ্চঙ্গ্যা পাড়ার পাড়া প্রধান (কারবারি): বাবু মানন্ত তঞ্চঙ্গ্যা সহ পাড়াবাসী ও দুর দূরান্ত থেকে আগত অসংখ্য দর্শক উপস্থিতি ছিলেন।

কেবল বিনোদন নয়, তঞ্চঙ্গ্যা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই ঘিলা খেলা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। টুর্ণামেন্টে অংশগ্রহণ করছেন সর্বমোট ১২টি দল। যেখানে মাঠের লড়াইয়ে মেতেছেন তরুণ থেকে প্রবীণ—সবাই।

আয়োজক কমিটি জানায়:
“ঘিলা খেলা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। আমরা চাই এই খেলা যেন বিলুপ্ত না হয়। তরুণরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, তাতে আমরা অনেক আনন্দিত।”

খেলাকে কেন্দ্র করে সুয়ালক আমতলী তঞ্চঙ্গ্যা পাড়ার এলাকা পরিণত হয়েছে এক মিলনমেলায়। আয়োজকরা বলছেন, আধুনিক গেমসের ভিড়ে নিজেদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতেই এই জাতীয় ঘিলা খেলার আয়োজন। ঐতিহ্য সংরক্ষণের এই প্রচেষ্টা পাহাড়ের মানুষের মধ্যে সঞ্চার করেছে নতুন উদ্দীপনা।

একজন খেলোয়াড় বলেন:
“এটি আমাদের নিজস্ব খেলা। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে গর্ব বোধ করছি। আমরা চাই সরকারিভাবে এই খেলার আরও প্রসার ঘটুক।”

হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখার এই লড়াই চলবে আগামী কয়েকদিন। আর এই উৎসবের মধ্য দিয়েই সুদৃঢ় হবে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০