ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী আইন শৃঙ্খলার পাশাপাশি সকলের জীবনযাত্রারমান উন্নয়নে কাজ করছে, লেঃ কর্ণেল মুহাম্মদ মশিউর রহমান।

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী আইন শৃঙ্খলার পাশাপাশি সকলের জীবনযাত্রারমান উন্নয়নে কাজ করছে,
লেঃ কর্ণেল মুহাম্মদ মশিউর রহমান।

 

মোঃ সুমন খান

 

রাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী কাপ্তাই জোন
রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পাহাড়ি এলাকা বিমাছড়া পাড়ায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের অবসান ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) কাপ্তাই জোনের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় সমতল থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে অবস্থিত এ পাড়ায় গভীর নলকূপ স্থাপন করা হয়। বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাহাড়চূড়ায় বসবাসরত তঞ্চঙ্গা গোত্রভুক্ত ২০ পরিবারের মোট ১২৯ জন বাসিন্দার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।

এ উদ্যোগের শুভ উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার। এসময় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান ও কারবারিসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা বহুদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তির শিকার ছিলেন। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও কাজ করছে। আমরা সবসময় জনগণের পাশে আছি, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষা সহায়তার অংশ হিসেবে কিছু মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় বাচ্চাদের মাঝে খেলাধুলার সামগ্রী এবং পার্শ্ববর্তী হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়।

মোঃ সুমন খান
রাজস্থলীর
০১৮৭১২৩৫২৯৩

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০