ABN BANGLA TV
২১ মার্চ ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিবির মাদ্রাসার শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা”।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিবির মাদ্রাসার শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা।

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বলিপাড়া ইসলামিয়া তানিমুল কুরআন এফতেদায়ি মাদ্রাসার ৬০ (ষাট) জন শিক্ষাথীর মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে আন্তরিকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সুস্থতা, শিক্ষাজীবনের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নতি কামনা করেন। তিনি বলেন, শিশুদের কল্যাণ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব, এবং বিজিবি সব সময়ই জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

মিষ্টি বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই কার্যক্রমের মাধ্যমে পবিত্র ঈদের আনন্দ শিশুদের সাথে ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানের বলিপাড়া জোনের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি সহ অন্যান্য সদসদ্যবৃন্দ উপস্থিত ছিলেন । পরিশেষে, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০