ABN BANGLA TV
১০ অক্টোবর ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় মরহুম মো: ইসমাইল এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ঈদে মিলাদুনবী মাহফিল সম্পন্ন।

পটিয়ায় মরহুম মো: ইসমাইল এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ঈদে মিলাদুনবী মাহফিল সম্পন্ন।

 

এম হেলাল উদ্দিন নিরব – বিশেষ প্রতিনিধি

 

পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ গোলাম কাদের এর পিতা মরহুম মো: ইসমাইল প্রকাশ বাঁচা মিস্ত্রীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজিমুশশান ঈদে মিলাদুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন হয়েছে। ৯ অক্টোবর গত বৃহস্পতিবার রাতে পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল গুয়াদন্ডী এলাকায় মরহুমের পরিবারবর্গের উদ্যোগে মাহফিলে প্রধান মেহেমান ছিলেন আমির ভান্ডার দরবারে সাজ্জাদানশীন পীরের তরিকত শাহসূফি সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী।

প্রধান বক্তা ছিলেন আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাষ্ট বাংলাদেশ চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ)। বিশেষ বক্তা ছিলেন নগরীর হালিশহর আল মদীনা শাহী জামে মসজিদ খতিব আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল-মামুন কাদেরী , বোয়ালখালী খিতাপচর বরকতিয়া জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ ইদ্রিছ মিয়া আল কাদেরী। মাহফিলে সভাপতিত্ব করেন আসাদগঞ্জ আড়তদার শুটকী ব্যবসায়ী সমিতি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইদ্রিস আলম। সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান মেহেমান আমির ভান্ডার দরবারে সাজ্জাদানশীন পীরের তরিকত শাহসূফি সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী বলেন, মহান আল্লাহ পাক বিশ্ব নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনে উসিলায় সকল কিছু সৃষ্টি করেছেন। আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের জীবনের জন্য হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আউলিয়া কেরামের আদেশ নিষেধ মেনে চলতে হবে।

প্রধান বক্তা আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাষ্ট বাংলাদেশ চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ) বলেন, আল্লাহ স্বীয় ইবাদতের সাথে পিতা-মাতার সেবাকে গুরুত্ব দিয়েছে। আল্লাহর কোন শরীক নেই, জন্মদাতা হিসাবে তেমনি পিতা-মাতারও কোন শরীক নেই। আল্লাহর ইবাদত যেমন বান্দার উপর অপরিহার্য, পিতা-মাতার সেবাও তেমনি সন্তানের উপর অপরিহার্য। সবাইকে নবী রাসুল ও আউলিয়া কেরাম এবং পিতা মাতার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে হেদায়েত দান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০