
রক্তাক্ত আটাশে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটিয়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল’২৫ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর আদর্শ থানা শাখার সভাপতি মাহবুব উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারী আবু সিদ্দিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের জেলা সেক্রেটারী ফরমানুর রহমান জাহিন, বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি আশিকুল মুস্তফা তাইফু।
বক্তারা বলেন, আটাশে অক্টোবর আমাদের প্রেরণা।
রক্তে রাঙা হয়েছিল অক্টোবরের সেই দিন,
মানবতার মুখে লেগেছিল লজ্জার কালিমা। ২০০৬ সালের এদিন ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালিয়ে আমাদের ভাইদের শহীদ করে মৃত লাশের উপর নৃত্য করেছিল আওয়ামীলীগের সন্ত্রাসীরা। ফ্যাসিবাদের সূচনা হয়েছিল মূলত এইদিন। আমরা আমাদের শহীদদের প্রেরণা নিয়ে আগামীর দিনগুলো পরিচালিত করব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন