
ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বান্দরবান জেলা দলের ফুটবলাররা আজ সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
রওনা হওয়ার আগে বান্দরবান জেলা স্টেডিয়ামে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য জনাব জসিম উদ্দীন তুষার ও সাধারণ সম্পাদক রফিকুল আলম মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএফএ সদস্য মো. ফিরোজ, দলের প্রশিক্ষক অসীম বড়ুয়া ও ছোটন দাশ।
অন্যদিকে জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক জনাব Jabed Reza খেলোয়াড়দের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বলেন, “ভালো খেলার মাধ্যমে বান্দরবানের সুনাম বাড়াতে হবে।”
উল্লেখ্য, আগামীকাল ১০ তারিখ প্রতিযোগিতার প্রথম ম্যাচে বান্দরবান জেলা দল স্বাগতিক ফেনীর বিপক্ষে মাঠে নামবে।
বান্দরবানের ফুটবলার ও কর্মকর্তারা সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মন্তব্য করুন