ABN BANGLA TV
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন ও গণভোটে সচেতনতা বৃদ্ধিতে লামায় উন্মুক্ত বৈঠক।

নির্বাচন ও গণভোটে সচেতনতা বৃদ্ধিতে লামায় উন্মুক্ত বৈঠক।

মুহামদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লামা উপজেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার, ২৩ ডিসেম্বর সকালে লামা উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
বৈঠকে নির্বাচনকালীন আচরণবিধির বিভিন্ন দিক, ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করার আহ্বান জানানো হয়।আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সচেতন ভোটারই সবচেয়ে বড় শক্তি। নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে মেনে চলা এবং গণভোটে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে।
সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক বলেন, দীর্ঘ ৩৪ বছর ৩ মাস পর দেশে পুনরায় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণে গণভোটের ইতিবাচক দিকসমূহ ভোটারদের মাঝে সঠিকভাবে তুলে ধরতে উপস্থিত সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উন্মুক্ত বৈঠকে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পাবলিক হেলথ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০