ABN BANGLA TV
২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন ও গণভোট ঘিরে আলীকদমে সর্বোচ্চ সতর্কতায় ৫৭ বিজিবি – সীমান্তে বাড়তি টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার।

নির্বাচন ও গণভোট ঘিরে আলীকদমে সর্বোচ্চ সতর্কতায় ৫৭ বিজিবি –
সীমান্তে বাড়তি টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার।

 

মোঃ তৌহিদুল ইসলাম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা আলীকদমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে ১৯ মাঘ ১৪৩২ (০২ ফেব্রুয়ারি ২০২৬) তারিখে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
আলীকদম উপজেলা কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বাড়তি টহল ও নজরদারি চালু করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
৫৭ বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিশেষ অভিযান চলমান থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি যথাযথভাবে অনুসরণ করবে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও উপজেলা নির্বাচন অফিসের সঙ্গে সমন্বয় রেখে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ভোটাররা যেন নির্বিঘ্নে, শান্ত ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন—এই লক্ষ্য সামনে রেখে বিজিবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কোনো ধরনের চোরাচালান, অস্ত্র বহন, অবৈধ অনুপ্রবেশ বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ভোটাররা মনে করছেন, বিজিবির এই কঠোর ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আলীকদমে শান্তিপূর্ণ ভোট পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন,
“সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সীমান্তে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতে দেওয়া হবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০