
মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেএী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত।
গত ১৯ ডিসেম্বর রোজ শুক্রবার আসরের নামাজের পর পূর্ব হাজীপুর বালুর মাঠে বেগম খালেদা জিয়া র সুস্থতা কামনা করে বিশেষ মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ হোসেন মেম্বার এর সভাপতিত্বে নারায়ন গঞ্জ থানা জাসাস নেতা তাসাদ্দাদ হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ন গঞ্জ মহানগর বিএনপি সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এ সময় আতাউর রহমান মুকুল তার বক্তব্যে বলেন প্রথমে আমাদের বাংলাদেশের প্রধান মন্ত্রী হিসেবে প্রধান উপদেষ্টা কমিটি তাকে সম্মানিত ভূষিত করেছে। এদেশের জন্য একজন মূল্যবান মানুষ ও আপোষহীন নেত্রী হিসেবে ওনার সুস্থ হওয়া জরুরি।
যিনি আজকে নারায়নগঞ্জে ৫ আসনে ধানের শীষে মনোনয়ন পেয়েছে তার জন্য ও দোয়া করবেন। তিনি যেন জয়ী হয়ে নারায়ণগঞ্জ ৫আসনকে একটি মডেলনারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে পারে আশা করি বিশেষ করে আগামী ২৫ তারিখে জননেতা তারেক রহমান দেশে ফিরছেন তার জন্য দোয়া করবেন তিনি যেন দেশে এসে তার মা বেগম খালেদা জিয়ার সাথে দেখাকরতে পারে আমার নেএী অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এটা আমার বিশ্বাস।দেশের অবস্থা যে ভাবে চলছে দোসররা এ দেশে নির্বাচন বিনষ্ট করার জন্য উঠে পরে লেগেছে।আপনারা দেখেন ইনকিলাব মঞ্চের মুখোপাধ্যায় ওসমান হাদীকে গুলি করে হত্যা করেছে।ওসমান হাদী কে যে ভাবে গুলি করা হলো এটা কি হলো?এদেশের একটি প্রতিবাদী কন্ঠ স্বর ছিলেন ওসমান হাদী।তাকে গুলি করে মারা হয়েছে। যে প্রতিবাদ করবে তাকে মেরে ফেলবে আমাদের এই দেশ টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করা যায়।
যারা এই অনুষ্ঠান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি সব সময় বন্দরবাসী পাশে আছি,হাজীপুর বাসীর পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ন মহানগর সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তাকুর আহমেদ (মোস্তাক) কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আঃ কাশেম মিয়া।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন মিয়া বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন আহব্বয়ক আঃ মান্নান আনিসুর রহমান,তারেক জিয়াপরিষদ নারায়নগঞ্জ মহানগর সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তারেক জিয়া পরিষদ নারায়ন গঞ্জ মহানগর সহ সভাপতি আনার হোসেন শ্যামল ৪নং ওয়ার্ড বিএনপির নেতা মমিনুর হক, বিএনপির নেতা জাকির হোসেন রুহুল আমিন বাবুল মিয়া জামাল হোসেন আলামিন সুলতান তাইজু আলমগীর নুর আলম বাচ্চুমিয়া প্রমুখ ৪ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসব উপস্থিত ছিলেন দোয়াও মোনাজাত শেষে সকল মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্ব হাজিপুর জামে মসজিদের ইমাম।
মন্তব্য করুন