ABN BANGLA TV
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে বান্দরবান জেলা জামায়াতের আমীর। 

নাইক্ষ্যংছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে বান্দরবান জেলা জামায়াতের আমীর।

 

বান্দরবান জেলা জমায়াতে ইসলামীর আমীর জনাব এস  এম আব্দুস সালাম আজাদ দুর্গা পূজা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেন।

রবিবার (২৮সেপ্টেম্বর) তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভাজন প্রতিহত করে সম্প্রীতির বার্তা প্রদান করেন।
হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান।
এসময়ে জামায়াতের জেলা আমীর জনাব এস  এম আব্দুস সালাম আজাদ বলেন, আমরা সবাই একসাথে এই দেশকে ভালোবাসি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”তিনি আরও বলেন,
আমাদের দেশে হিন্দু মুসলিম আমরা মিলে মিশে একসাথে বসবাস করি, পাশাপাশি থাকি,এটা বিশ্বের কোথায়ও নেই।
হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনিষ্ট করতে না পারে। এ সময় জামায়াত নেতারা দেশের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর, মন্দির গির্জাসহ বিভিন্ন উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ ক্ষেত্রে হিন্দু সমাজের ভূমিকা হবে অপরিসীম।
এ সময় জেলা আমীরের সাথে উপষ্ঠিত ছিলেন-
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের। জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমেদ, উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি বাবুল হোসেন। উপজেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মুতাহেরুল হক। সাবেক সেক্রটারি ও সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী ইউনিয়ন  জামায়াতের আমীর মোহাম্মদ সলিম উল্লাহ।  উপজেলার শিবির সভাপতি হাফেজ এরশাদ উল্লাহসহ সাংবাদিক প্রতিনিধি ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০