ABN BANGLA TV
২৮ মে ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে শিক্ষক সাখাওয়াত উল্যাহ মারুফের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দোয়ারাবাজারে শিক্ষক সাখাওয়াত উল্যাহ মারুফের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

 

এম এ মোতালিব ভুইয়া’র তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত :

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত উল্যাহ মারুফের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৭মে) দুপুরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এবং পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেয়।

এ সময় ১০ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “সাখাওয়াত উল্যাহ মারুফ শিক্ষক নামের কলঙ্ক। আমরা চাই তাকে দ্রুত অপসারণ করে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।”

মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষক মারুফের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত,কঠোর ব্যবস্থা গ্রহণ ও স্থায়ীভাবে বহিষ্কারের আহ্বান জানিয়ে বলেন,২০২৩ সালের জুন মাসে শিক্ষক সাখাওয়াত উল্যাহ মারুফের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে পালিয়ে যায় কিন্তু সম্প্রতি কিছু মানুষের সহযোগিতায় আবারো বিদ্যালয়ে আসার অপচেষ্টা চলছে। আমরা বেচে থাকতে এই মারুফকে বিদ্যালয়ে আসতে দিবনা।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ মানববন্ধনস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে নিশ্চিত থাকুন, উক্ত শিক্ষককে আপাতত বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও, শিক্ষার্থীরা দাবি করেন দ্রুত সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে বিদ্যালয়ের পরিবেশে শিক্ষার সুষ্ঠু ধারা বজায় থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিশাল রায়,সাজমিন আক্তার,অমি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়ারাবাজার আহ্বায়ক :এসার মিয়া,
১ম যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুদ,দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রনেতা রিয়াদ ইমন,,তুহিন,,ফজলে রাব্বি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০