ABN BANGLA TV
২৩ জুন ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চিকিৎসা সামগ্রী লোপাট।

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চিকিৎসা সামগ্রী লোপাট।

এম এ মোতালিব ভুইয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর কমিউনিটি ক্লিনিকে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র ক্লিনিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা এবং বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে।

ক্লিনিক ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকায় হকনগর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ কামরুল ইসলাম প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে ক্লিনিক তালাবদ্ধ করে চলে যান। পরবর্তীতে মঙ্গলবার(২৩ জুন) সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় তিনি ক্লিনিকে এসে দেখতে পান যে, তার অফিস কক্ষের তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা অবস্থায় রয়েছে।

ক্ষতিগ্রস্ত সিএইচসিপি কামরুল ইসলাম জানান, চোরচক্র ক্লিনিকের ভেতরে প্রবেশ করে তার অফিস কক্ষের ড্রয়ারে রাখা নগদ ১৫,০০০ (পনেরো হাজার) টাকা লুট করে। এছাড়া ক্লিনিকে থাকা সরকারি বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধপত্র, রক্তচাপ মাপার মেশিন (বিপি মেশিন) এবং ডায়াবেটিস পরীক্ষার মেশিনসহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে চুরি যাওয়া মালামাল খোঁজাখুঁজি ও অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করার চেষ্টা করার কারণে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, হকনগর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। সরকারি মালামাল উদ্ধার এবং এই চুরির সাথে জড়িত চোরচক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০