ABN BANGLA TV
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হান্নান মাসউদ”।

“দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হান্নান মাসউদ”।

 

নিউজ ডেস্ক:
১৩ ফেব্রুয়ারি, ২০২৬।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে বিজয়ী হয়েছেন আবদুল হান্নান মাসউদ।

১১ দলীয় জোটের সমর্থনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বিজয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন আবদুল হান্নান মাসউদ। ফলে তিনি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হিসেবে নজির গড়তে যাচ্ছেন।

নির্বাচনি হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এটিই তার প্রথম সংসদ নির্বাচন। গত বছরের জুলাই গণ–অভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। পরে ১১ দলীয় জোটের সমর্থনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

হলফনামায় তিনি নিজেকে পেশায় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতায় আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস বলে উল্লেখ করে ঢাকার ‘ডিজিল্যান্ট গ্লোবাল’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকানা দাবি করেছেন। তার ঘোষিত বাৎসরিক আয় ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক হিসাবে জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এ ছাড়া বন্ড ও ঋণপত্রে ১ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান ধাতু ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ টাকা এবং আসবাবপত্রে ১ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন।

এদিকে গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডির তাকওয়া মসজিদে শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হান্নান মাসউদ। তার স্ত্রী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০