ABN BANGLA TV
১২ অক্টোবর ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশজুড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু।

দেশজুড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু।

ধামরাই (ঢাকা): আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ।

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে। আমরা চাই যেন একটি শিশুও এই ভ্যাকসিনেশন থেকে বাদ না পড়ে।’

দেশজুড়ে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা প্রদান করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে বিভিন্ন জেলা-উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

ধামরাই (ঢাকা): আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ।

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে। আমরা চাই যেন একটি শিশুও এই ভ্যাকসিনেশন থেকে বাদ না পড়ে।’

চাঁপাইনবাবগঞ্জ: জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ এবং মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া এবং WHO-এর ডা. ফারহানা হক প্রমুখ।

কানাইঘাট (সিলেট): কানাইঘাট পৌরসভার ডালাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসান বিন খায়ের, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. জহির উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান শরীফুল ইসলাম এবং ডালাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক এবং সহকারী শিক্ষক বুলবুল আহমদ।

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): হাওর অধ্যুষিত উপজেলায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: দিলশাদ জাহান। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ।

দীঘিনালা (খাগড়াছড়ি): দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডা. তনয় তালুকদার।

 

শ্রীপুর (মাগুরা): সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শ্রীপুর সেন্ট্রাল কেজি স্কুলের ছাত্র তনুষ ব্যানার্জী তুর্যকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। একইসঙ্গে ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা ও উম্মে হাবিবাকে টিকা প্রদানের মাধ্যমে মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

 

মোল্লাহাট (বাগেরহাট): উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তেন মং।

নকলা (শেরপুর): নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তার ৭ম শ্রেণির শিক্ষার্থী মোশফিরাত তাসনিম নুঝাতকে টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।

শেরপুর (বগুড়া): উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ডেন্টাল সার্জন ডা. ফাহমিদ হুদা তন্ময়, টিকাদান কর্মসূচির দপ্তর প্রধান নজরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী শিশুদের টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

আত্রাই (নওগাঁ): আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজীব। তিনি বলেন, ‘এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।’

 

বুড়িচং (কুমিল্লা): বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

রাজারহাট (কুড়িগ্রাম): রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম রসুল রাখি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০