ABN BANGLA TV
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম
চট্টগ্রাম, বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে অবস্থিত দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং এসএসসি–২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আয়ান পার্ক, চাম্বল বাজারে আয়োজিত এই অনুষ্ঠানটি দুই অধিবেশনে সম্পন্ন হয়। সকাল ৯টায় শুরু হওয়া প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর ১২টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিএনপির মনোনীত প্রার্থী, চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জাফরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোহাম্মদ মুজিবুর রহমান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ),
অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল বিন মনজুর (চট্টগ্রাম জজ কোর্ট),
অধ্যাপক আজিজুর রহমান (সাবেক অধ্যক্ষ, সরকারি আলাওল ডিগ্রি কলেজ),
অ্যাডভোকেট রায়হান সোবহান (বাংলাদেশ সুপ্রিম কোর্ট),
মাওলানা আরিফ উল্লাহ (অধ্যক্ষ, মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসা, পেকুয়া),
আলী নেওয়াজ চৌধুরী ইরান (বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী)সহ আরও বহু গুণীজন, সমাজসেবক, শিক্ষানুরাগী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরু (সরকারি আলাওল ডিগ্রি কলেজ ও সদস্য সচিব, দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজ)।

অনুষ্ঠানের মূল পর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এসএসসি–২০২৬ পরীক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জাফরুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আককাস রহমান শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “দেশপ্রেম ঈমানেরই একটি অঙ্গ”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষায় সাফল্য এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০