ABN BANGLA TV
১০ ডিসেম্বর ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দূর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প — চিকিৎসা পেলেন ১২০ জন নৃ-গোষ্ঠীর মানুষ।

দূর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প — চিকিৎসা পেলেন ১২০ জন নৃ-গোষ্ঠীর মানুষ।

 

মোঃ তৌহিদুল ইসলাম
আলীকদম প্রতিনিধি, বান্দরবান।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের দুর্গম মদক এলাকায় বসবাসরত চিকিৎসা বঞ্চিত নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বর্ডার গার্ড বাংলাদেশ – কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ ৫৭ বিজিবির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দূর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত হতদরিদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আলীকদম ব্যাটালিয়ন। “অপারেশন উত্তরণ” এর আওতায় বিজিবি বিভিন্ন সময় চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল, অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ পাহাড়ী-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর দিকনির্দেশনায় মদক বিওপি এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি। ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২০ জনের অধিক স্থানীয় নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিজিবি জানায়, পর্যায়ক্রমে অন্যান্য বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। দূর্গম এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠীর মানুষদের একমাত্র ভরসার প্রতীক হিসেবে বিজিবি ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারভাবে অব্যাহত রাখবে।
মেডিকেল ক্যাম্প চলাকালে মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহমেদ সাব্বির, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় পাড়া কারবারী/হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্প পরিচালিত হয়।
বিজিবি মনে করে, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ী-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শান্তি, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করবে।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০