
নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্মিত ওয়াশ ব্লক ও ইবাদতখানার শুভ উদ্বোধন করেন ঘুমধুমের মাটি ও মানুষের প্রিয় মুখ, জননন্দিত সমাজসেবক,ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ চৌধুরী।
রবিবার(১৫ মার্চ) বিকালে তুমব্রু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্মিত ওয়াশ ব্লক ও ইবাদতখানার শুভ উদ্বোধন করেন শাহ নেওয়াজ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন,যুবদল নেতা উসমান গনি,মৌলানা ছৈয়দ হোসেন, বিএনপি নেতা জাফর আলম,সাবেক প্রধান শিক্ষক খাইরুল বশর সহ প্রমুখ।
উদ্ভোদন কালে শাহ নেয়াজ চৌধুরী বলেন,শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ধর্মীয় চর্চার জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। শিক্ষা ও মানবিক উন্নয়নের পথে এমন কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন