ABN BANGLA TV
৪ মার্চ ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর”।

ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর।

নিউজ ডেস্ক:

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এই অভিযান মূলত অপরাধ ও সন্ত্রাস দমন এবং দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হবে।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঢাকা থেকে অভিযান শুরু হবে এবং ধাপে ধাপে দেশের অন্যান্য অঞ্চলেও কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সারাদেশে চাঁদাবাজ এবং অস্ত্রধারী, দাগি আসামিদের তালিকা তৈরি করা হচ্ছে। নির্মোহ ও নিরপেক্ষভাবে এই তালিকা প্রণয়ন করে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আশা করি, দেশের সব জনগণ আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। দেশের শান্তিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা সকল পদক্ষেপ নেব।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার দিকটি শোনেন। বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনগণকে স্বস্তি প্রদান। পুলিশের ঐতিহাসিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং জনগণের আস্থা অর্জন করতে কার্যক্রম চালানো হবে।

মন্ত্রী আরও জানান, অতীতের কিছু ফ্যাসিবাদী শাসনের কারণে পুলিশের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কারণে কিছু অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশের নামে কালিমা লেগে গিয়েছিল। বর্তমান সরকার পুলিশকে একটি স্বচ্ছ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি স্পষ্ট করে বলেন, আমরা চাই, পুলিশ সিস্টেম অনুযায়ী কাজ করবে। কোনো ব্যক্তি বা স্বৈরতান্ত্রিক নির্দেশ মেনে চলবে না। আইন যেভাবে বলে, পুলিশ সেভাবেই কাজ করবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব ও জবাবদিহিতার সঙ্গে তাদের বিভাগ পরিচালনা করবেন।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুইটি বিষয় অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে। প্রথমত, দেশের সব চাঁদাবাজদের তালিকা প্রণয়ন ও আইনের আওতায় আনা। দ্বিতীয়ত, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।

তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ এই অভিযানে সমর্থন প্রদান করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০