ABN BANGLA TV
১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সোমবার (১৩ অক্টোবর) সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৪ নভেম্বর থেকে এবং ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হয়ে ২০ ডিসেম্বর শেষ হবে ঢাবির ভর্তি পরীক্ষা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী- আইবিএ ইউনিটের ২৮ নভেম্বর (সকাল ১০টা-দুপুর ১২টা), চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়/কবি নজরুল বিশ্ববিদ্যালয়) এবং রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় থাকবে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত অংশ, মোট ১০০ নম্বর। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের ওপর আরও ২০ নম্বর যুক্ত হবে।

যোগ্যতা হিসেবে ভর্তিচ্ছুদের ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এসএসসি/সমমান এবং ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ যোগফল ন্যূনতম ৮.০ (প্রতি পরীক্ষায় কমপক্ষে ৩.৫), কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য ন্যূনতম ৭.৫ (প্রতি পরীক্ষায় কমপক্ষে ৩.০), ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য ন্যূনতম ৭.৫ (প্রতি পরীক্ষায় কমপক্ষে ৩.০) এবং চারুকলা ইউনিটের জন্য ন্যূনতম ৬.৫ (প্রতি পরীক্ষায় কমপক্ষে ৩.০)।

চারুকলা ইউনিটের জন্য ৩০ মিনিটের এমসিকিউ ও ৬০ মিনিটের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে, অন্য ইউনিটগুলোর জন্য ৪৫ মিনিটের এমসিকিউ ও ৪৫ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবি প্রশাসনের মতে, এ বছরের ভর্তি কার্যক্রম আরও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে আবেদন প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০