ABN BANGLA TV
৪ জুলাই ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগায়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু।

ঠাকুরগায়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু।

 

ছুটির দিনে মাদ্রাসা থেকে বাড়িতে এসে খেলতে গিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামে আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। তারা স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম শ্রেণির ছাত্র। সোহান ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে ও সিয়াম দবিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ছুটিতে বাড়ি ফিরে সকালে খেলতে বের হয় দুই শিশু। খেলার এক পর্যায়ে পা পিছলে সিয়াম পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে সোহান ঝাঁপ দিলে দুজনই পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে।

পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুর বাবাই ঢাকায় কাজ করেন। ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার তারা মাদ্রাসা থেকে বাড়িতে আসে। ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

লাহিড়ী তাকওয়া মাদ্রাসার শিক্ষকরা বলেন, ‘সোহান ও সিয়াম অত্যন্ত ভদ্র, নামাজি ও মেধাবী ছাত্র ছিল। এমন মৃত্যুতে আমরা শোকাহত। দাদী মাহমুদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুই ভাইয়ের একটি করে সন্তান ছিল ওরা। এখন সব শেষ হয়ে গেল।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সচেতনতার অভাবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০