ABN BANGLA TV
৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দূর্গা মন্ডপ পরিদর্শন।

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দূর্গা মন্ডপ পরিদর্শন।

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
শফিকুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন দূর্গা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রধান আহ্বায়ক জনাব জয়দেব অধিকারীর নেতৃত্বে ইউনিয়নের ৮টি দুর্গা মণ্ডপ ঘুরে দেখা হয় এবং পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করা হয়।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির দফতর সম্পাদক মোঃ লিয়াকত আলী, রুহিয়া থানা বিএনপির সদস্য মোঃ তৈয়ব আলী
রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ওমর আলী নেতা, রুহিয়া থানা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন, ফরিদুল ইসলামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে জনাব জয়দেব অধিকারী বলেন, দুর্গাপূজা আমাদের আবহমান বাংলার ঐতিহ্যবাহী উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই পূজা। আমরা চাই সব ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করুক। বিএনপি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল, আছে, এবং থাকবে। তিনি আরও বলেন, আমাদের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য পূজা উদযাপনকারীদের পাশে থাকা, তাঁদের খোঁজখবর নেওয়া এবং যেকোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দেওয়া। রাজারামপুর দিঘীরপাড় সার্বজনী দূর্গা মন্দির কমিটির সভাপতি বাবু কেশর বর্মন রায় বলেন, গেল পূজাতে আমরা আপনাদের ( বিএনপি’র) যে সকল সুযোগ-সুবিধা পেয়েছি এবং কি প্রশাসনিকভাবে যেভাবে সহযোগিতা পেয়েছি আর অন্য কোন দলের মাধ্যমে তা পায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এসেছিল তারা শুধু দেখেই গেছেন কোন ধরনের কোন সাহায্য সহযোগিতা করে নাই। আমরা এবারও অত্যন্ত আনন্দিত যে এখনই আপনারা যেভাবে খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের মাঝে এসে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার জন্য। আমরা আশা রাখি আপনারা পাশে ছিলেন আছেন এবং থাকবেন। চাপাতি চুয়ামনি ডাঙ্গা সার্বজনী দূর্গা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক রতন চন্দ্র সরকার বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষজন মনে করে মনে হয় আমরা জন্মগত আওয়ামীলীগের লোক। আসলে এটি নয়। একজন মানুষ তার মূল্যবান ভোট নিজের দেশের কথা বিবেচনা করে যে কোন স্থানে যোগ্য দলকে ভোট দিতে পারবেন। তাই আমরা আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা এই ধানের শীষে ভোট দিয়েই এলাকার উন্নয়ন চাই। বিএনপি এমন একটি দল তারা সব সময় আমাদের বিপদে-আপদে খোঁজখবর নিত এবং আমাদের পাশে ছিল আছে আগামীতেও থাকবে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এই সফরকে স্বাগত জানান এবং উক্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তাদের পাশে থাকার জন্য।

তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫ইং

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০