
টেকনাফের হ্নীলায় ফের পানিতে ডুবে এক অমুসলিম শিশুর মৃত্যুহয়েছে।
৩০ জুন সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ২ নং ওয়ার্ডের স্টেশন পাড়া সংলগ্ন জমিরিয়া মাদ্রাসার পুকুরে ঘটেছে এঘটনা।
শিশুটি মৌলভীবাজার স্টেশনস্থ হিন্দু পাড়ার বাসিন্দা প্রবাসী আপন শর্মার মেয়ে অনন্যাদাস গুপ্তা আদর( ৭) বলে জানাযায়।শিশুটির চাচা প্রিতম দাসের
বরাত দিয়ে জানাগেছে শিশু অনন্যা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী, প্রতিদিনের ন্যায় দুপুরে স্কুলের ক্লাস শেষ করে পাশ্ববর্তী অন্যান্য সহপাঠীদের সাথে নিয়ে খেলতে যায়। খেলার চলে একপর্যায়ে পিচলে পড়ে পুকুরে পড়ে যায়। পরে খেলার সাথীরা তাকে দেখতে না পেয়ে দৌড়ে গিয়ে বাড়ীতে খবর দিলে আত্মীয় স্বজন এসে তাকে মৃতঅবস্থায় উদ্ধার করে বলে জানায়।
এঘটনায় মা ও আত্নীয় স্বজনের আহজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকায় শোকে মাথম চলছে। ###
মন্তব্য করুন