ABN BANGLA TV
১২ এপ্রিল ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল: জমি উদ্ধারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।

টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল: জমি উদ্ধারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) ।

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং আমতলীতে চাকমা সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
জমি ফেরত পেতে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলনে বলেন,উত্তরাধিকার সূত্রে পাওয়া টেকনাফ উপজেলার উত্তর হ্নীলা মৌজার হোয়াইক্যং আমতলী গ্রামের ২০৩২  দাগের সৃজিত খতিয়ান ২৫-২৪২৬,এর ১ একর ২৫ শতক জমির মালিক জোতিকা চাকমা,মাইক্যাচা চাকমা,উপালক্ষ্য চাকমা,পদ্মপুরি চাকমা।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে ওরংগ্য চাকমা বলেন, আরএস মূলে ৩ একর ৪৩ শতক জমির মালিক লাপুচু চাকমা। লাপুচু মৃত্যুর পর মংচিং চাকমা,চিংচাপ্রো চাকমার নামে ২একর ১৮ শতক জমি বিএস চুড়ান্ত প্রচার আছে। অবশিষ্ট ১একর ২৫ শতক আফাজ উদ্দিনের নামে ভুলবশত বিএস খতিয়ান সৃজন হয়। ভুলবশত আফাজ উদ্দিনের নামে সৃজন হওয়া বিএস ৩৫ নং খতিয়ানের বিরুদ্ধে উষাজাইন চাকমা কক্সবাজার ২য় সাব জজ আদালতে অপর মামলা-১২৪/৯৫ দায়ের করেন। ১৯৯৮ সালের ২০/১০/১৯৯৮ সালে বিজ্ঞ আদালত দলিল ও কাগজপত্র পর্যালোচনা এবং উভয় পক্ষের কৌসুলির শুনানি শেষে বিবাদী মোঃ ওসমান গনী,নাছিমা খাতুন,আব্দুল জলিল গনের বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদান করেন।
বিজ্ঞ আদালতের আদেশে বলা হয়, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ১৫০ ধারার বিধিমালার আলোকে বিজ্ঞ সাব জজ ২য় আদালত কক্সবাজারে অপর১২৩/১৯৯৫ নং মামলার রায় ডিগ্রি মতে উত্তর হ্নীলা মৌজার সৃজিত বিএস১০৩৮ খতিয়ানের ২০৩২ নং দাগের ০.১৮০০ একর সৃজিত বিএস-৭৪৪ খতিয়ানের-২০৩২ নং দাগের ০.৯৯০০ একর সর্বমোট-১.১৭০০ একর জমি মূল বিএস ৩৫ নং খতিয়ানে পূনঃবহাল করার আদেশ প্রদান করা হলো। আদালতের
উক্ত আদেশে ১একর ২৫ শতক জমি জোতিকা চাকমা গংদের নামে অনলাইন ডিসিআর সহ ২৫-২৪২৬ নং খতিয়ান সৃজিত হয়। ২০২৫ সালের সৃজিত খতিয়ানের ১,একর ২৫ শতক উক্ত জমি বর্তমানে উষাজাইন চাকমা গংদের নামে চুড়ান্ত বিএস খতিয়ান প্রচার আছে। এমতাবস্থায় এলাকার একটি ভূমিদস্যু চক্র চাকমা সম্প্রদায়ের জমি ভোগ দখলে বাধা সৃষ্টি করছে ।

সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ওরংগ্য চাকমা আরো বলেন,আমাদের পূর্বপুরুষের স্বত্বদখলীয় জমি মামলা চলাকালিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুল হক,মমতাজ,আজিজুররহমান, জাহাঙ্গীর, আবছার উদ্দিন, ছাবের,হাবিবুরহমান গং জোর করে দখলে নেয়। তাদের সাথে আপোষে জমি ছেড়ে দিতে বহুবার বলা সত্বেও আমাদের চাকমা সম্প্রদায়ের জমি জবরদখল করে চাষাবাদ করেই যাচ্ছে ।
আমরা জুলাই বিপ্লবের পর নবগঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যথাযথভাবে আমাদের রেকর্ডিয় জমি আমাদের কে ফেরত দেয়ার দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০