ABN BANGLA TV
২১ এপ্রিল ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে চুরির অপবাদে গণপিটুনি ও ছুরিকাঘাতে ১ ব্যাক্তি নিহত।

টেকনাফে চুরির অপবাদে গণপিটুনি ও ছুরিকাঘাতে ১ ব্যাক্তি নিহত।

শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মোবাইল ফোন চোরের অপবাদ দিয়ে গণপিটুনি ও ছুরিকাঘাতে
মো: নজিমুল্লাহ (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত যুবক টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়ার ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা
মৃত রহিম উল্লাহের ছেলে।

রোববার ২০ এপ্রিল সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়ার এ ঘটনা ঘটেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের এহতেশামুল হক বাহাদুর।

তিনি বলেন,নিহত নজিমুল্লাহকে আমি চিনি। বিভিন্ন সময় চুরির অভিযোগে তার কয়েকবার বিচারও করা হয়েছে। তবে চুরির অপবাদ দিয়ে এইভাবে একটা লোককে হত্যা করা যায় না।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, আজ রোববার সকালের নজিমুল্লাহ একই এলাকার বাসিন্দা ফজল করিমের বাসার রায়তী (কেয়ারটেকার) সাদেক হোসেনের মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে নজিমুল্লাহকে সাদেক হোসেনসহ কয়েকজন গণপিটুনি দেন। এসময় নজিমুল্লাহ হাতে থাকা ছুরি দস্তাদস্তিতে তার বুকের ডান পাশে ঢুকে পড়ে। এসময় সে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা সিফাত বলেন,মারধর শিকার ও ছুরিকাঘাত নিয়ে একজন যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। বুকের ডানপাশে ছুরির আঘাত রয়েছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০