ABN BANGLA TV
৫ এপ্রিল ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“টানাপোড়েন কাটিয়ে ভারত-বাংলাদেশ ক্রিকেটে নতুন সমঝোতার ইঙ্গিত”।

টানাপোড়েন কাটিয়ে ভারত-বাংলাদেশ ক্রিকেটে নতুন সমঝোতার ইঙ্গিত।

স্পোর্টস ডেস্ক:

ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে ক্রিকেটীয় সম্পর্ক আবার স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। দুই দেশের মধ্যে নির্ধারিত সিরিজগুলো নিয়ে নতুন করে আলোচনা এবং পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যেই এই যোগাযোগ করা হয়েছে।

শনিবার বিসিবির বোর্ড সভা শেষে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

গত জানুয়ারিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক বেশ অস্বস্তিকর পর্যায়ে পৌঁছায়। উগ্রবাদী হিন্দুত্ববাদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সে সময় সরকারের পক্ষ থেকেও বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থান স্পষ্ট ছিল। ফলে দুই বোর্ডের মধ্যে সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে।

সেই প্রেক্ষাপটে এখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। নাজমুল আবেদীন ফাহিম জানান, সামনে থাকা সিরিজগুলো নিয়েই মূলত বিসিসিআইকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, “আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের এবং সেটা অনুযায়ীই আছে। গত বছর বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার সিরিজ বাতিল হয়ে গিয়েছিল। আমরা সেটি পুনর্নির্ধারণ করতে চাই। চিঠিতে মূল প্রসঙ্গ ছিল এটিই।”

বিসিবি শুধু নির্ধারিত সিরিজ নয়, দুই বোর্ডের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও যৌথ কার্যক্রম বাড়ানোর সম্ভাবনাও দেখতে চায়। নাজমুল আবেদীন বলেন, ‘পাশাপাশি আরও সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে পারি কি না, অন্যান্য ইভেন্ট করতে পারি কি না, এসব বলা হয়েছে। এসবের বাইরে বললে, এই ধরনের ব্যাপার আমরা সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গেই করে থাকি। আমরা ফলাফল পাওয়ার আশা করছি। তাদের কাছ থেকে দ্রুতই জানতে পারব বলে আশা রাখছি।’

তিনি স্বীকার করেন, বিশ্বকাপকে ঘিরে দুই বোর্ডের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল, ‘আমরা আশা করছি, ওরা আমাদেরকে (নারী দলকে) হোস্ট করবে অদূর ভবিষ্যতে। আমরা জানি যে, বিশ্বকাপ ঘিরে ওদের সঙ্গে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে তো অবশ্যই। আশা করছি, আবার আমরা এই সম্পর্ক পুনরুজ্জীবিত করব এবং ওদের সঙ্গে সেসব প্রোগ্রামের মধ্য দিয়ে আবার একটা ভালো অবস্থান তৈরি হবে।’

সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ সেপ্টেম্বর।

এদিকে বাংলাদেশ নারী দলের ভারত সফরের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। গত বছরের ডিসেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে যাওয়ার কথা ছিল নিগার সুলতানাদের। তবে সেই সিরিজটি পরে স্থগিত হয়ে যায়। বিসিবি আশা করছে, নতুন করে আলোচনার মাধ্যমে সিরিজটি পুনরায় আয়োজন করা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০