ABN BANGLA TV
৯ মে ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, দুই ভাই আহত।

টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, দুই ভাই আহত।

 

মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০) নামের সহোদর দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত দুই ভাই ওই ইউনিয়নের তৈলধারা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে। বর্তমানে তাঁরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে সখিপুর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় পরপর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়রা এসে মাসুম ও মঞ্জুরুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাঁদের ঢাকায় নেওয়া হয়।
ঘটনার বর্ণনায় আহত মাসুম ও মঞ্জুরুলের বাবা আবু সাঈদ মেম্বার মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুম পারভেজের ছেলে সনেট ও একই এলাকার আসাদুলের ভাই মোশারফের মধ্যে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় আসাদুল তাঁর ভাইয়ের পক্ষ নিয়ে মাসুম পারভেজের বাসায় গিয়ে হুমকি-ধামকি দেন। পরে রাতে মাসুম ও মঞ্জুরুল মোটরসাইকেল নিয়ে গড়বাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদুল ককটেল ফাটিয়ে তাঁদের ওপর হামলা চালান।
আবু সাঈদ মেম্বার আরও বলেন, বড় ছেলে মাসুম পারভেজ বর্তমানে আইসিইউতে ভর্তি। তাঁর অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় সখিপুর থানায় মামলা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইমন নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০