ABN BANGLA TV
২ জুন ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ”।

জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত তালিকায় এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষিত ফলাফলে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ। একইসঙ্গে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে উপজেলা পর্যায়েও একই দুটি ক্যাটাগরিতে বিদ্যালয় ও প্রধান শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন।

শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের স্বীকৃতিস্বরূপ জেলা ও উপজেলা—উভয় পর্যায়ে এই বিরল সম্মান অর্জন করলেন মোহাম্মদ শহীদুল্লাহ এবং তাঁর নেতৃত্বাধীন বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, ২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি প্রথমে ছনুয়া খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফলতার সঙ্গে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং অদ্যাবধি সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি শতভাগ পাসের গৌরব অর্জন করে। পাশাপাশি প্রতিবছর ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম দক্ষিণ জেলায় বিশেষ সুনাম লাভ করে।

২০২২ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। এছাড়া ২০১৬ সালে ২৮ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে শিক্ষার্থীরা।

শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, জাতীয় পর্যায়েও বিদ্যালয়টির সাফল্য ঈর্ষণীয়। জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়নে ২০১৯ ও ২০২২ সালে বিদ্যালয়টি সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় পৌরসভা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একাধিক পুরস্কার লাভ করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ। তাঁর উদ্যোগে দীর্ঘ ৫২ বছর ধরে বেদখল থাকা বিদ্যালয়ের ২২ শতক জমি উদ্ধার করা হয়। এছাড়া নতুন ভবন নির্মাণ, আধুনিক শ্রেণিকক্ষ স্থাপন, সিসিটিভি ক্যামেরা সংযোজন, ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান, লাইব্রেরি ও উপকরণ কক্ষ স্থাপন, অনলাইন ভর্তি ব্যবস্থা চালু এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘সততা স্টোর’ ও ‘মানবতার দেয়াল’। পাশাপাশি নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বর্তমানে বিদ্যালয়টিতে ৭৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত, যা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ। বিদ্যালয়ে ঝরে পড়ার হারও শূন্য শতাংশ বলে জানা গেছে।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। এটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আধুনিক, নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। শিক্ষা ক্ষেত্রে কখনো ছলচাতুরী বা প্রতারণার স্থান নেই; যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমেই প্রকৃত স্বীকৃতি অর্জিত হয়।”

এদিকে তাঁর এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।

বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, “মোহাম্মদ শহীদুল্লাহ একজন দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল প্রধান শিক্ষক। তাঁর নেতৃত্বে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু বাঁশখালী নয়, সমগ্র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়। এ কারণেই তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০