ABN BANGLA TV
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“জীবন বীমা কর্পোরেশন-এর ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা-২০২৬ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত”।

জীবন বীমা কর্পোরেশন-এর ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা-২০২৬ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি:

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন-এর সেলস অফিস-৫৪, আগ্রাবাদ, চট্টগ্রামের উদ্যোগে “ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা-২০২৬” প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা এবং ইফতার মাহফিল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় জীবন বীমা ভবন, ৫৬ আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ লুৎফুন নাহার, জেনারেল ম্যানেজার ও উপ সচিব, সিআরও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল বাসেত খান, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিআরও; জনাব মোঃ মিজানুর রহমান ভূইঁয়া, সহকারী জেনারেল ম্যানেজার, সিআরও এবং জনাব নরোত্তম দত্ত, ম্যানেজার-উন্নয়ন প্রশাসন, সিআরও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ ওমর হায়দার, সেলস ম্যানেজার, সেলস অফিস-৫৪, আগ্রাবাদ, চট্টগ্রাম। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মোহাম্মদ সিফাত। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল মোতালেব মজুমদার লিটন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২০২৬ সালের ব্যবসায় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ, মাঠপর্যায়ে তৎপরতা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সকল কর্মকর্তা ও উন্নয়ন কর্মীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উন্নয়ন কর্মকর্তাদের লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ, নতুন পলিসি সংগ্রহ বৃদ্ধি, ল্যাপ্স পলিসি পুনরুজ্জীবন এবং গ্রাহক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। তাঁরা সেলস অফিস-৫৪-এর সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও গতিশীল কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ ওমর হায়দার বলেন, তিনি ২০২৫ সালের জুলাই মাসে এই শাখায় যোগদানকালে ব্যবসার স্থিতি ছিল ২৪ লাখ টাকা। মাত্র ছয় মাসের ব্যবধানে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৭লাখ টাকায়। অর্থাৎ ছয় মাসে ১ কোটি ৩ লাখ টাকার প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বর্তমানে শাখার প্রবৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশে উন্নীত হয়েছে। তিনি আরও জানান, তাঁর নেতৃত্বে সেলস অফিস-৫৪ বর্তমানে সারা দেশের মধ্যে ৬ষ্ঠ স্থান এবং চট্টগ্রাম জেলার মধ্যে ১ম স্থান অধিকার করেছে গ্রোথ রেইট এর দিক থেকে। এ সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, উন্নয়ন অফিসার ও উন্নয়ন কর্মীদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও উন্নয়ন অফিসার ও কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সেলস অফিস-৫৪-এর সর্বস্তরের উন্নয়ন কর্মকর্তা ও উন্নয়ন ম্যানেজারবৃন্দ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সঞ্চার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০