ABN BANGLA TV
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“জামায়াত সদস্যের বাড়ি থেকে বিপুলসংখ্যক ক্রিকেট স্ট্যাম্প জব্দ”।

“জামায়াত সদস্যের বাড়ি থেকে বিপুলসংখ্যক ক্রিকেট স্ট্যাম্প জব্দ”।

 

নিউজ ডেস্ক:

৫ ফেব্রুয়ারি, ২০২৬।

 

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় জামায়াতের এক সদস্যের মালিকানাধীন একটি ভবনে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে স্ট্যাম্পগুলো জব্দ করা হলেও কাউকে আটক করা হয়নি।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশের নেতৃত্বে ১০তলা ওই ভবনে অভিযান শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা অভিযানে ভবনের নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ক্রিকেটের স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম শেষ হতে তিন ঘণ্টারও বেশি সময় লাগে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবনটিতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে সংরক্ষিত অবস্থায় বিপুলসংখ্যক ক্রিকেট স্ট্যাম্প পাওয়া যায়, যা পরবর্তীতে জব্দ করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোট ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে ভবনটির মালিককে সতর্ক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

 

এদিকে অভিযানে কোনো গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তারা দাবি করেন, বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা প্রয়োজন ছিল।

 

উল্লেখ্য, অভিযানে থাকা ১০তলা ভবনটিতেই কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। ভবনটি একটি ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, যা ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

 

এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে প্রয়োজন হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০