
সাভারের জামগড়া মোড় এলাকায় শনিবার রাত দশটার দিকে এক দম্পতিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা উত্যক্ত করার পর অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা।
এলাকাবাসীর মাধ্যমে ‘মব সন্ত্রাস’-এর তথ্য পাওয়ার পর যৌথ বাহিনী, আর্মি ক্যাম্প ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামগড়া চৌরাস্তার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালানো হয়।
অভিযানে দেশীয় নিষিদ্ধ অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, চারটি সুইস নাইফ, সাতটি মেসেটি, জাল টাকা, ওয়াকি-টকি সেটসহ অনৈতিক দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়। যদিও অপহৃত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা গেছে, তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি বিস্তারিত তদন্ত করছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. রবিউল মুন্সি (৩৩), পিতা- আব্দুল রাজ্জাক, ঠিকানা- বাগমারা, রূপসা, খুলনা।
২. নাসির শেখ (২১), পিতা- আব্দুল শেখ, ঠিকানা- মধ্যপাড়া, গোপালপুর, টাংগাইল।
৩. শ্রী শভু কুমার, পিতা- শ্রী মানিক, ঠিকানা- ঘোষাই বাড়, ধনুট, বগুড়া।
৪. মো. জনি, পিতা- হোসেন শহীদ, ঠিকানা- ওলিপুর, ঘাটাইল, টাংগাইল
মন্তব্য করুন