ABN BANGLA TV
৩০ মার্চ ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়”।

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়।

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই জেলার চারটি উপজেলার শত শত চালক বৈধ কাগজপত্রের ফটোকপি জমা দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হন।

সেবা নিতে আসা চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিলেও কবে নাগাদ তারা ফুয়েল কার্ড হাতে পাবেন, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাচ্ছেন না। এমনকি আজই কার্ড পাওয়া যাবে কিনা, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

চালকদের দাবি, উপজেলা পর্যায়ে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকলে জেলা শহরে এমন ভিড় ও দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব হতো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ ও আগামীকাল—এই দুই দিনের মধ্যে ফুয়েল কার্ড সংগ্রহ না করলে পরবর্তীতে মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। এছাড়া আগামী ১ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পেট্রোল পাম্পে শুধুমাত্র ফুয়েল কার্ডধারীদের তেল দেওয়া হবে।

তবে কৃষকদের কথা বিবেচনায় রেখে ডিজেল সরবরাহে শিথিলতা রাখা হয়েছে। ফুয়েল কার্ড ছাড়াই ২৪ ঘণ্টা পাম্প থেকে কৃষকরা ডিজেল সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে তেলের কৃত্রিম সংকট দূর করতে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০