ABN BANGLA TV
২০ জুন ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিত্রাঙ্কনে মেধার স্বীকৃতি,২২ বছরের গৌরবময় পথচলা: প্রত্যাশা আর্ট স্কুলে বর্ণাঢ্য পুরস্কার বিতরণ।

চিত্রাঙ্কনে মেধার স্বীকৃতি,২২ বছরের গৌরবময় পথচলা: প্রত্যাশা আর্ট স্কুলে বর্ণাঢ্য পুরস্কার বিতরণ।

মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি:

প্রত্যাশা আর্ট স্কুলের সফলতার ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত “গোল্ড মেডেল চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষা-২০২৬ এর বাকলিয়া শাখার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক এলাকায় অবস্থিত” চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলে “আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলের চেয়ারম্যান মাহফুজুল হক। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ফ্যান গ্রুপের সম্মানিত অ্যাডমিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফোরকান রাসেল। তিনি শিশুদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার প্রসারে চিত্রাঙ্কন শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলের সিনিয়র শিক্ষক ফোরকান মোস্তফা। সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম মেধাবিকাশ স্কুল পরিবার।

বক্তারা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০