ABN BANGLA TV
১১ মে ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চন্দনাইশে মেয়র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা

চন্দনাইশে মেয়র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা।

 

স্টার্ফ রির্পোটার আবিদুর রহমান বাবুল ঃ

চট্টগ্রামের চন্দনাইশে বিগত পৌর নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে এম. আইনুল কবির ছাতা প্রতীকের প্রার্থী আদালতে মামলা দায়ের করেছেন। গত ৭ মে ২০২৫ নির্বাচনী ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ আদালতে এ মামলাটি দায়ের করেন। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি। মামলার সূত্রে জানা যায়, নির্বাচিত মেয়র মাহাবুবুল আলম খোকাকে অন্যায়ভাবে বেআইনী নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত ঘোষণা করেছিলেন। মামলায় নির্বাচন পরবর্তী সকল কার্যক্রম অবৈধ ঘোষণাসহ মামলার বাদী ছাতা প্রতীকের প্রার্থী এম আইনুল কবিরকে বিজয়ী ঘোষণার করার জন্য মহামান্য আদালতের নিকট আবেদন জানান। মামলাায় মেয়র মাহাবুবুল আলম খোকা অপর দুই মেয়র প্রার্থী মাহাবুবুল আলম চৌধুরী, ফারুক বাহাদুর, চট্টগ্রাম জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার (নির্বাহী কর্মকর্তা) কে বিবাদী করেন। মামলায় দায়ের করা এজাহার থেকে জানা যায় ২০২১ সালের ৩ জানুয়ারি পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০(১) এর বিধি অনুযায়ী একই বছর ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, যাচাইবাচাই, প্রত্যাহার শেষে ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ধার্য করে গেজেট প্রকাশ করেন। ওই নির্বাচনে তিনি এলডিপির মনোনীত প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ১৯১৬ ভোট পান। অপর দিকে নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুল আলম খোকাকে ১৬ হাজার ৯৫৮ ভোটে অনৈতিকভাবে জয়যুক্ত ঘোষণা করেন। এতে তিনি সংক্ষুব্ধ হয়ে এ মামলাটি দায়ের করেন বলে জানান। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক মামলার আবেদন গ্রহণ করে আগামী ৮ জুন শুনানির দিন ধার্য করেন।
আবিদুর রহমান বাবুল
মোবাইল ঃ ০১৮১৮০০৭১৪৭
তারিখ ঃ ১১/০৫/২০২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০