
চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনী ৩জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হাশিমপুরসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা বিক্রেতা ও সেনা বাহিনীর গোপন সংবাদ প্রচারকারীকে আটক করেন। বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ উপজেলার দায়িত্বে থাকা মেজর ফজলে বাব্বী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর একদল চৌকস সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করেন। আটককৃতরা হলো ইয়াবা ব্যবসায়ী মোজাজ্জল (২৫), সংবাদ প্রচারকারী মোঃ নাজিম (৪০), ইয়াবা ব্যবসায়ী নুরুজ্জামান টিপু (৩০)। ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সৌপার্দ করেন।
মন্তব্য করুন