
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে লেয়াকত আলী চেয়ারম্যান এর নেতৃত্বে বাঁশখালী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গন্ডামারা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লেয়াকত আলী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাঁশখালী বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী ছাবের আহমদ, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আতিকুর রহমান ফারুকী, বাঁশখালী বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী আজাদ, চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট মফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেয়াকত চেয়ারম্যান
বলেন, আমার কোনো পদ পদবী নাই, তবুও আপনারা হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসেন বিধায় আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটে এসেছেন, আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আমি কোনো পদ-পদবীর জন্য ও এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি শুধুমাত্র মৃত্যুর পর অসংখ্য অগণিত মানুষের উপস্থিতিতে একটা জানাজা পাওয়া এই ছাড়া আর কিছু না।
মন্তব্য করুন