ABN BANGLA TV
১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“গুমোট গরমের পর শিলাবৃষ্টিতে কেঁপে উঠল রাজধানী”।

গুমোট গরমের পর শিলাবৃষ্টিতে কেঁপে উঠল রাজধানী।

নিউজ ডেস্ক:

গুমোট গরমের পর হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ে কেঁপে উঠল রাজধানী। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়, এরপরই শুরু হয় তীব্র দমকা হাওয়া, ধুলিঝড় এবং মুষলধারে বৃষ্টি। এর সঙ্গে বিভিন্ন এলাকায় বড় আকারের শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। দমকা হাওয়ার সঙ্গে ধুলোর ঝাপটা পুরো নগরজীবনকে এলোমেলো করে দেয়। রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, ফার্মগেট ও বাংলামোটরের মতো ব্যস্ত এলাকায় পথচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে থাকেন।

রাত আটটার দিকে শুরু হয় প্রবল বর্ষণ। হঠাৎ এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। অনেকেই বৃষ্টির কবলে পড়ে বাড়ি ফেরার পথে আটকা পড়েন। একই সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের বিকট শব্দে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। রাত ১টা পর্যন্ত দেওয়া এই সতর্কতায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও বরিশালসহ মোট ১১টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর প্রভাবে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

হঠাৎ এই বৈরী আবহাওয়ায় রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হলেও তাপদাহের পর স্বস্তিও ফিরেছে নগরবাসীর মধ্যে। তবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০