
মোহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি
গজালিয়া ডি সি রোড জামে মসজিদের উদ্যোগে পবিত্র দ্বীনি পরিবেশে ১৫তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মুফতি সাইফুল্লা নোমানী (খতিব, আল আমিন জামে মসজিদ ও মুফতি, আল আমিন মাদ্রাসা, কামরাঙ্গিচর, ঢাকা)।
এছাড়াও মাহফিলে বয়ান করেন মাওলানা ইকবাল হোসেন সাইফি (খতিব, নারায়নপুর জামে মসজিদ, কুমিল্লা), মাওলানা মামুনুর রশিদ (খতিব, গজালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ), মাওলানা মীর কাসেম (খতিব, মোহাম্মদপাড়া জামে মসজিদ) এবং মাওলানা নুর হোসাইন মাহমুদ (খতিব, ডি সি রোড জামে মসজিদ)।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ও সদস্য, বান্দরবান জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক, গজালিয়া ইউনিয়ন বিএনপি।
ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ শামশের গাজী। মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন