
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ শার্শা কায়বা বিওপি সদস্যরা ৩০বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দেবী বেগম নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার কায়বা সীমান্ত এলাকা থেকে তাকে ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়।
সে যশোর জেলার সদর থানার আঁচড়া এলাকার মৃত মুনতাজ শেখের মেয়ে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ মে ২০২৫ তারিখে কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দেবী বেগম (৫৫), পিতা-মৃত মুনতাজ শেখ, গ্রাম-ইসমাইল কলোনী, পোস্ট-চাঁচড়া, থানা-সদর, জেলা-যশোরকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন