
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে খাওয়ার বিতরন করেছে সাতকানিয়া উপজেলা বিএনপি।
১৫ই আগষ্ট শুক্রবার দুপুরের উপজেলার ছদাহায় এতিমখানায় প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেফায়েত উল্লাহ চক্ষু, সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা নুরুল আবছার, মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা এডভোকেট ওমর চৌধুরী, মোঃ শওকত আলী, শহর মূলক রাশেদ ,আব্দুল মোমেন,
মোঃ আবছার, দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ,যুবদল নেতা মোঃ জামাল হাকিম, নাজির হোসেন বাদশা, নূর মোহাম্মদ,মোঃ কাসেম, কফিল উদ্দিন,রাজা মিয়া,আবুল খায়ের,নাছির সিকদার, আমির হোসেন, এমরান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় সেফায়েত উল্লাহ চক্ষু বলেন বিগত সরকারের বিরুদ্ধে ১৭ বছরে মুক্তির সংগ্রাম আন্দোলনে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের সম্পদ তার সূ-দৃঢ় নেতৃত্বে অপোসহীন গণতন্ত্র কামিতা দেশের নির্যাতিত মানুষের মুক্তির প্রধান হাতিয়ার ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বহুবার কারাবরণ করেন অন্যায় বিচারের মুখোমুখি হন বহু চাপ সৃষ্টি করা হয় তবু তিনি গণতন্ত্রের পক্ষে দেশের মানুষের সার্থে কাজ করে গেছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যত ত্বরান্বিত হবে বেগম খালেদা জিয়ার স্বপ্ন দেশের মানুষের স্বপ্ন খুব দ্রুত বাস্তবায়ন হবে।
মন্তব্য করুন