ABN BANGLA TV
১৯ নভেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় বোমা হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।

কোটালীপাড়ায় বোমা হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।

 

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে ও থানায় সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগি সংগঠন।সোমবার বিকেলে কোটালীপাড়া পৌর মার্কেট থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার মৃত্যুদন্ড রায় ঘোষণার পর সোমবার রাতে কোটালীপাড়া থানায় ১ টি ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে ২ টি ককটেল বিষ্ফোরণে ঘটে। এতে থানায় কর্তব্যরত থাকা অবস্থায় কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২) আহত হয়।আজ সোমবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ইতোমধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত কাজ শুরু করেছে।এদিকে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও কোটালীপাড়া থানা পুলিশ সদস্যেদের সাথে দেখা করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাওসার আহমেদ। এ সময় খেলাফত মজলিশের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সাব্বির বিন সুলতান, পৌর শাখার সভাপতি মাওলানা আনসার আলী, জেলা যুবমজলিসের প্রশিক্ষণ বিষয়ক বিষয়ক সম্পাদক কাজী মহিবুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০