ABN BANGLA TV
২ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“কালীপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২”।

কালীপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২।

মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

রোববার (১ জুন) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে বাঁশখালী থানার আওতাধীন ৫ নম্বর কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালেগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর সার্বিক নির্দেশনা এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সুমন কবির মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহীম (৪৫) ও মো. কাজল ওরফে কাজল ড্রাইভার (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০