ABN BANGLA TV
৩ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র যাচাই ও সেটকোড নিয়ে নতুন নির্দেশনা”।

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র যাচাই ও সেটকোড নিয়ে নতুন নির্দেশনা।

নিউজ ডেস্ক:

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রশ্নপত্র সংরক্ষণ, পরিবহন এবং সেটকোড নির্ধারণে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট সংশ্লিষ্ট তালিকার সঙ্গে মিলিয়ে পরীক্ষা করতে হবে। এই যাচাই প্রক্রিয়ায় ট্রেজারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনি (MCQ) অংশ আলাদাভাবে সেটভিত্তিক প্যাকেটে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড এবং সেটকোড স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। কোনো ধরনের অসংগতি ধরা পড়লে এর দায়ভার কেন্দ্র সচিবকেই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।

পরীক্ষার দিন ট্রেজারি থেকে নির্ধারিত সংখ্যক প্রশ্নপত্র সংগ্রহ করে তা ট্যাগ অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সেটকোড নির্ধারণের ক্ষেত্রে মোবাইল ফোনে প্রাপ্ত এসএমএসের মাধ্যমে কোড নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্রের খাম খোলার অনুমতি থাকবে। এ সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার কাছে সেটকোড প্রদর্শন করতে হবে। অন্য সেটের প্রশ্নপত্র আলাদা করে নিরাপদে সংরক্ষণ করতে হবে।

অব্যবহৃত প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। নির্ধারিত সেটকোড ছাড়া অন্য কোনো সেট ব্যবহার করে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০