ABN BANGLA TV
১৩ আগস্ট ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপান সংসদ সদস্যদের প্রতিনিধি দল।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপান সংসদ সদস্যদের প্রতিনিধি দল।

 

কামাল উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টসহ বিভিন্ন ক্যাম্পের চলমান মানবিক সহায়তা কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন জাপানের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও খাদ্য বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।

প্রতিনিধি দলে ছিলেন জাপানের জাতীয় সংসদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সদস্য সাকাগুচি নাওতো, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সুত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটে প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-২ ওয়েস্টের এ/১১ ব্লকে ইউএনএইচসিআরের অর্থায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। পরে একই ব্লকে ইউনিসেফের অর্থায়নে মুক্তি কক্সবাজার পরিচালিত বর্ণমালা লার্নিং সেন্টার ঘুরে দেখেন।

দুপুরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর অর্থায়নে কোডেক পরিচালিত ই-ভাউচার খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গাদের ডাটা কার্ডের মাধ্যমে রেশন গ্রহণ প্রক্রিয়া এবং চলতি বছরের পরিকল্পনা তুলে ধরেন।

পরে দুপুর দেড়টা এনজিও ফোরাম পরিচালিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। ক্যাম্প-৮ ওয়েস্টের এ/৫৯ ব্লকে আইওএম পরিচালিত অগ্নি-প্রতিরোধী শেল্টার নির্মাণ কেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয়ভাবে তৈরি মাটি ও বাঁশের শেল্টারের বৈশিষ্ট্য সম্পর্কে ব্রিফিং নেন।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, ক্যাম্প ইনচার্জ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০