
০২ জুন (মঙ্গলবার) বিকেল ৪ টায় উখিয়া ৬৪ বিজিবির অধীনস্থ হ্নীলা বিওপির আওতাধীন এলাকার দুস্থ্য,গরীব জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।
লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক অধীনস্থ হ্নীলা বিওপিতে ১৩০ (একশত তিরিশ) জন স্থানীয় গরীব জেলেদের মাঝে খাদ্য দ্রব্য (চাল, ডাল, তৈল, মুড়ি, চিড়া ও টোস্ট বিস্কুট) বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এবং বিওপি কমান্ডার হৃীলা বিওপি উপস্থিত ছিলেন। খাদ্য দ্রব্য বিতরণ শেষে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের উদ্দেশ্যে অধিনায়ক বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় জনসাধারণের আস্থা অর্জনের জন্য মানবিক কাজগুলো করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। আজ হ্নীলা বিওপি থেকে শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ কোন এলাকাতেও এ মানবিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও তিনি আরো বলেন, এই এলাকাটি মাদকদ্রব্য চোরাচালান প্রবন এলাকা, শুধু বিজিবি‘র পক্ষে মাদক চোরাচালান প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। এ প্রসঙ্গে তিনি বলেন ” যারা মাদক কারবারি, চোরাচালানোর সাথে জড়িত তারা আপনাদের আশেপাশেই থাকে। আপনারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন, তাদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সকল চোরাকারবারিকে আইনের আওতায় আনতে এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করতে।” তিনি আরো বলেন “নানা প্রতিকূলতার মধ্যেও সীমান্তে বিজিবি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা বিজিবির মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে যা ভবিষ্যতে তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।”
“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, মানবিক সহায়তা এবং মেডিকেল ক্যাম্পেইন নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। এছাড়াও জনসাধারণের সাথে সু-সর্ম্পক বজার রাখতে বিজিবি বদ্ধ পরিকর।###
মন্তব্য করুন