ABN BANGLA TV
৮ মে ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়া-টেকনাফে গহীন পাহাড়ে যৌথ-বাহিনীর অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ।

উখিয়া-টেকনাফে গহীন পাহাড়ে যৌথ-বাহিনীর অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ।

 

শামসুল আলম শারেক, টেকনাফ (কক্সবাজার)।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে হ্নীলা ইউনিয়ন বাহার ছড়া গহীন পাহাড় দীর্ঘ‌ ৮ ঘন্টা‌‌ মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে র‌্যাব ও যৌথ-বাহিনী অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি অস্ত্র, ১২ রাউন্ড তাজা গুলি ও কার্তুজ, ইয়াবা সহ বিপুল পরিমাণ দেশীয় তৈরি রামদা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার( ৮মে) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অপহরণকারীর আস্তানা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিকালে সাড়ে ৩ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার জেলা একটি অপরাধ প্রবণ এলাকা। এখানে মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সম্প্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।পাশাপাশি গত ৩ মাসে কক্সবাজার জেলায় ৪০টি মত অপরহণের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৩০ টির মত ঘটনা টেকনাফ ও উখিয়া উপজেলা সংঘটিত হয়েছে।

গোয়েন্দা তথ্যমতে টেকনাফ ও উখিয়া উপজেলায় অপহরণকারীরা ভিকটিমদেরকে উখিয়ার জালিয়া পালং, শ্যামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফ উপজেলার মধ্যে রঙ্গীখালী, আলীখালী ও জাহালিয়া পাড়ার গহীন পাহাড়ে রাখে। এসব পাহাড়ী গহীন এলাকা গুলো আইন-শৃঙ্খলা বাহিনী দুর্গম হওয়াতে সন্ত্রাসী ও অপহরণকারীদের নিরাপদ আশ্রয় মনে করে। এসব অপহরণকারী ও সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে আমরা বৃহস্পতিবার সকাল থেকে র‌্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের পাশাপাশি টেকনাফ উপজেলা সকল কর্মরত সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ এবং বনবিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল।

তিনি আরোও বলেন, সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত আস্তানা কয়েকটি অস্থায়ী টংঘর ও কটেজের সন্ধান পাই। সেখানে তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত মাদক ১০০ গ্রাম গাজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা এবং ২টি এলজি, ১টি ওয়ান শুটার গান, ১১টি গুলি, ১টি অস্ত্র তৈরীর যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, ১টি চাকু, ৩টি কিরিজ উদ্ধার করা হয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০