ABN BANGLA TV
২২ মার্চ ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঈদের পরই নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বড় তিন চ্যালেঞ্জ”।

ঈদের পরই নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বড় তিন চ্যালেঞ্জ।

নিউজ ডেস্ক:

ঈদের ছুটির আনন্দ শেষ হতেই বাংলাদেশের নতুন সরকারের জন্য কঠিন বাস্তবতা ও নানামুখী চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। মাত্র এক মাস আগে দায়িত্বভার গ্রহণ করা সরকারকে এখন সবচেয়ে বেশি মাথা ঘামাতে হবে তিনটি বড় ইস্যুতে—জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং রাজনৈতিক পরিবেশকে সুশৃঙ্খল রাখা।

অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হামলার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদন, শিল্প ও কলকারখানার কার্যক্রম এবং দেশের সার্বিক অর্থনীতিতে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এপ্রিল-মে মাসে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় এ সমস্যা আরও গভীর হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমাদের মতো দেশে সরাসরি প্রভাব ফেলছে। জ্বালানি তেলের সঙ্গে সব কিছু সম্পর্কযুক্ত অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, শিল্প উন্নয়ন যাই বলুন না কেন।

তিনি আরও জানান, সরকার ইতিমধ্যেই বিকল্প উৎস, সাশ্রয়ী ব্যবহার এবং স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতা নিশ্চিত করা। জ্বালানির অনিশ্চয়তার প্রভাব সব পণ্যের মূল্য বৃদ্ধি এবং সার, সেচ, কৃষি উৎপাদনেও প্রভাব ফেলতে পারে। বাজেট পরিকল্পনা, সামাজিক সুরক্ষা পদক্ষেপ সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা—সবই ঈদের পর সরকারের জন্য বড় পরীক্ষা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ এবং বিরোধী দলের কর্মসূচি নতুন সরকারের জন্য চাপ সৃষ্টি করবে।

মহিউদ্দিন আহমদ বলেন, সংসদের বিরোধীরা জুলাই সনদ ইস্যুতে সরকারকে চাপে রাখবে, এটা নিশ্চিত। তবে এই মুহূর্তে অর্থনীতি ঠিক করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০