ABN BANGLA TV
১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঈদের দিনে কালবৈশাখীর শঙ্কা, কয়েক বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস”।

ঈদের দিনে কালবৈশাখীর শঙ্কা, কয়েক বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতর ঘিরে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি চললেও আবহাওয়ার পরিস্থিতি নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এই সময়টাতে আবহাওয়ার কিছুটা বিরূপ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঈদের আগে ও পরে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকলেও ২০ ও ২১ মার্চের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে এই সময়কালেই কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঈদের দিন ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এসব এলাকায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সব মিলিয়ে ঈদ উদযাপনের সময় আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি থাকায় বাইরে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০