ABN BANGLA TV
১৮ মার্চ ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঈদের আনন্দ ভাগাভাগি: বাঁশখালীতে ৫০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রানতহবিল এর নগদ সহায়তা বিতরণ”।

ঈদের আনন্দ ভাগাভাগি: বাঁশখালীতে ৫০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রানতহবিল এর নগদ সহায়তা বিতরণ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সি এ নুরুল হুদা, পিআইও অফিসের প্রকল্প কর্মকর্তা ইঞ্জিনিয়ার লিপটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রায় ৫০০ জন অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় সুবিধাভোগীদের দীর্ঘ সারি দেখা যায় এবং তারা সহায়তা গ্রহণ করে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, ঈদকে সামনে রেখে এ সহায়তা তাদের জন্য বিশেষ স্বস্তি বয়ে এনেছে এবং পরিবারের প্রয়োজনীয় খরচ মেটাতে এটি সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ শুধু সচ্ছলদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।” তিনি আরও বলেন, “দেশের গরীব-দুঃখী মানুষের সুখ-দুঃখে সরকার সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে আরও বলেন, “মানবিক মূল্যবোধ জাগ্রত রেখে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সহমর্মী সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়, যা এলাকার মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০