ABN BANGLA TV
৪ জুন ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ-উল- আযহা উপলক্ষ্যে আলীকদমে ১১ হাজার ৪শত পরিবারে ভিজিএফের চাউল বিত

ঈদ-উল- আযহা উপলক্ষ্যে আলীকদমে ১১ হাজার ৪শত পরিবারে ভিজিএফের চাউল বিতরণ।

 

আলীকদম উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর ও ৩নং নয়াপাড়া ইউনিয়নে দুঃস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ জুন সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আপ্রু মং মার্মার উপস্থিতিতে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন।
এসময় ইউপি সচিব লিটন দাস, ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মুবিন, ২নং ওয়ার্ড সদস্য সন্তোষ দাস, ৪নং ওয়ার্ড সদস্য আবু ছালাম উপস্থিত ছিলেন।

অন্যদিকে নয়াপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান এম, কফিল উদ্দিন ২ হাজার ২শত ৭৮ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, আলীকদম জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোহাম্মদ মাশুক এলাহি। আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, নয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃহোসেন,
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, মোহাম্মদ আবু হানিফ রাজু ও ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাউল বিতরণে উপকারভোগীদের উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, সরকার কর্তৃক
প্রতিটি ঈদেই আমরা চেষ্টা করি যেন ইউনিয়নের কোনো অসহায় পরিবার খাদ্য সহায়তা ছাড়া না থাকে। এই ভিজিএফ চাউল তাদের ঈদ আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন অত্র ইউনিয়নের ২ হাজার ২শত ৭৮ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে এবং বিতরণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা জন্য সকলের সহযোগিতা কামনা করে করেন চেয়ারম্যান।
আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.এম.নজরুল ইসলাম জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র মাঝে আলীকদম উপজেলা ৪টি ইউনিয়নে প্রায় ১১-হাজার ৪-শত ৪০-জন পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে। এবং ভিজিএফ চাউল বিতরণকালে উপজেলার ৪টি ইউনিয়নের ৪ জন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাউল বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০